AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৭ পিএম, ২২ জুন, ২০২৬

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সংস্কৃতি, বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতা বিষয়ে এক সমঝোতা স্মারক (MoU) এবং দুটি পৃথক দলিল বিনিময় করা হয়েছে।

সোমবার (২২ জুন) পুত্রজায়ার পেরদানা পুত্রা ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব দলিল সই ও বিনিময় সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন।

সই হওয়া সমঝোতা স্মারকটি সংস্কৃতিবিষয়ক সহযোগিতা বৃদ্ধির ওপর ভিত্তি করে করা হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত আরেকটি দ্বিপক্ষীয় দলিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মাধ্যমে বিনিময় করা হয়।

এর আগে সকালে শাংগ্রি লা হোটেল থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে পুত্রজায়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল তাঁদের স্বাগত জানান।

লালগালিচা সংবর্ধনার অংশ হিসেবে দুই দেশের জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে তারেক রহমান গার্ড অব অনার পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিক পরিচয় পর্বে দুই দেশের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পারস্পরিক পরিচয় করিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে একান্ত বৈঠক এবং পরে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণ, কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণ, আসিয়ান ও আরসেপে বাংলাদেশের অংশগ্রহণ, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

বাংলাদেশের প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থ ও শিক্ষা উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!