AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৫ পিএম, ২৩ জুন, ২০২৬

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক ও আইনগত অবস্থান সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নির্ধারণ করবে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগকে “নিষিদ্ধ দল” হিসেবে উল্লেখ করার বিষয়ে টেকনিক্যাল ব্যাখ্যা প্রয়োজন। তার ভাষায়, দলটি আদৌ নিষিদ্ধ হবে কি না, তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে এবং সে দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর বর্তায়।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে বিচারিক সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলের কার্যক্রম বর্তমানে নিয়ন্ত্রিত থাকতে পারে এবং আইন ভঙ্গ করে কোনো রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইনগত কাঠামোর বাইরে যাওয়ার সুযোগ নেই।

ব্রিফিংয়ে তিনি আরও দাবি করেন, রাজনৈতিক বাস্তবতায় কোনো দলের জন্য নৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ হলেও সেটি সময়ের সঙ্গে বিচার্য বিষয় হয়ে দাঁড়ায়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!