AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুম-বিচারবহির্ভূত হত্যা প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৫ পিএম, ২১ জুলাই, ২০২৬

গুম-বিচারবহির্ভূত হত্যা প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো কোনো কর্মকাণ্ডে সরকার প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

একই সঙ্গে তিনি বলেন, ভুল তথ্য, অপতথ্য ও ভুয়া ভিডিও ছড়িয়ে অনেক ব্যক্তিকে হেয় করার অপচেষ্টা চলছে, যা প্রতিরোধে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি এবং সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার হলেও, আইনের সীমা লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

অনলাইনে অপতথ্য ও সাইবার বুলিংয়ে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, গুজব এবং নারীদের নিয়ে সাইবার বুলিং রোধে আইনজীবীদের নিয়ে একটা প্যানেল গঠন করেছে সরকার। এ প্যানেল নাগরিকদের আইনি সুরক্ষা দেবে।

তথ্য উপদেষ্টা জানান, আগামী আগস্ট মাস থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এখনো ক্ষতিপূরণ দিতে না পারাটা সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান জানান, বিষয়টি স্বীকার করে নিচ্ছি। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবশ্যই ক্ষতিপূরণ পাবেন।

তিনি আরও জানান, যান চলাচলের সুবিধার্থে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য সরিয়ে নেয়া হচ্ছে। নতুন জায়গায় নতুন করে এই ভাস্কর্য তৈরি করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!