AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জের বড়ভিটা স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের প্রশ্নে পরিক্ষা, তদন্ত কমিটি গঠন



কিশোরগঞ্জের বড়ভিটা স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের প্রশ্নে পরিক্ষা, তদন্ত কমিটি গঠন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার ইতিহাস প্রথম পত্রে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ১৯ জুলাই অনুষ্ঠিত ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা চলাকালে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য এবং উপজেলা সহকারী পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।

পরীক্ষার্থীরা জানান, রোববার সকাল ১০টায় ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। পরীক্ষার শুরুতে পরীক্ষার্থীদের ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। সেই প্রশ্নেই তারা সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষা দেন। পরে ভুলটি ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে। এরপর অতিরিক্ত সময় দিয়ে নতুন প্রশ্নপত্রে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ‘ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজকের পরীক্ষায় মোট ৪৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭৯ জন উপস্থিত ছিলেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!