AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১৫ এএম, ১২ জুলাই, ২০২৬

আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ (রোববার) প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা এসএমএস, অনলাইন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন।

দুই মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে সঙ্গেই ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে। পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে শিক্ষার্থীর ফলাফল পাওয়া যাবে। উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থীর রোল নম্বর 123456 হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এ ছাড়া বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPEMIS ওয়েবসাইটে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে। এরপর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করে ফলাফল দেখা যাবে।

এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়।

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু থেকেই নানা কারণে আলোচনায় ছিল। নীতিমালা নিয়ে আইনি জটিলতা, পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং ফল প্রকাশে একাধিকবার বিলম্বের পাশাপাশি আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঢাকা বিভাগের নয়টি জেলার ফল অনলাইনে প্রকাশ হয়ে যাওয়ার ঘটনায় নতুন বিতর্ক সৃষ্টি হয়। ওই ঘটনার পর সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রাথমিকভাবে মে মাসে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা কয়েক দফা পিছিয়ে যায়। পরে ঈদের আগে, ঈদের পরে এবং জুন মাসের মধ্যেও ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হলেও তা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ ৯ জুলাই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হলেও আগাম ফল প্রকাশের ঘটনায় সেটিও স্থগিত করা হয়। সব জটিলতা কাটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!