দেশের সব শিক্ষা বোর্ডে এখন থেকে পাবলিক পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষার ওপরও গুরুত্ব দিয়ে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে—মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রচারিত তথ্য সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী ২০ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এবং শিক্ষাঙ্গনকে আরও গতিশীল করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

