AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২:৩৭ পিএম, ১৫ জুন, ২০২৬

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাইয়ের মধ্যে। একই সঙ্গে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও দুই মাসের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের কোচিংয়ের ওপর নির্ভরতা কমাতে সিলেবাস ও কারিকুলাম পুনর্গঠনের কাজ চলছে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণাধীন রয়েছে, যা আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তার ভাষায়, দেশের জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, সেশনজট কমাতে ২০২৮ সালের মধ্যে এমন ব্যবস্থা করা হবে যাতে শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করেই দ্রুত পরবর্তী ধাপে অগ্রসর হতে পারে।

মন্ত্রী জানান, আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে সংশোধিত ও পরিমার্জিত নতুন পাঠ্যবই দেশের সব স্কুলে পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, নতুন সিলেবাস ও কারিকুলাম এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে শিক্ষার্থীদের কোচিংয়ের ওপর নির্ভর করতে না হয়। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!