AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২৫ পিএম, ১০ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

 বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের কথা শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতি বিবেচনায় বোর্ডের আওতাধীন সব জেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) বিষয়ের পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে।

এ সিদ্ধান্ত চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান জেলার সকল পরীক্ষাকেন্দ্রের জন্য প্রযোজ্য হবে।

বোর্ড জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরীক্ষা স্থগিতের বিষয়টি দ্রুত শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে পৌঁছে দিতে কেন্দ্রসচিব ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংসহ স্থানীয়ভাবে প্রয়োজনীয় প্রচারের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!