সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (২৩ জুন) জারি করা এক অফিস আদেশে নতুন সূচির তথ্য জানানো হয়। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে এবং ১৬ জুলাই শেষ হবে।
অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, অনিবার্য কারণে পূর্বনির্ধারিত পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পরীক্ষাগুলো ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল।
নতুন সূচি অনুসারে পরীক্ষার তারিখ কয়েক দিন পিছিয়ে দেওয়া হয়েছে, ফলে শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাচ্ছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। মাউশি সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

