AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৫ এএম, ৯ জুলাই, ২০২৬

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রায় ৪৬ হাজার প্রার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।

রায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সে সময় প্রচলিত কোটা ব্যবস্থার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়। ওই ব্যবস্থায় মোট ৮৪ শতাংশ কোটা অনুসরণ করা হয়েছিল।

তাজুল ইসলাম বলেন, এই নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১৫১ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। তাদের দাবি ছিল, পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে নিয়োগে ৯৩ শতাংশ মেধাকোটার ভিত্তি অনুসরণ করা উচিত।

তিনি আরও জানান, রিটের শুনানি শেষে হাইকোর্ট সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে ১৫১ জন আবেদনকারীকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করে।

আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে আপিল বিভাগ তিনটি পর্যবেক্ষণসহ মামলাটির নিষ্পত্তি করেন। একই সঙ্গে প্রায় ৪৬ হাজার প্রার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দেন আদালত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!