AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাধ্যমিক ভর্তিতে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১৯ পিএম, ১৮ জুন, ২০২৬

মাধ্যমিক ভর্তিতে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে ক্যাচমেন্ট এরিয়া ও ভর্তি পরীক্ষার সমন্বয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষাটি হবে নামমাত্র বা সীমিত পরিসরের মূল্যায়ন, যেখানে কোচিংনির্ভর প্রস্তুতির কোনো প্রয়োজন হবে না।

তিনি বলেন, “শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা একটি নামমাত্র পরীক্ষা নেওয়া হবে। এখানে কোচিং সেন্টারে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। ক্যাচমেন্ট এরিয়া প্লাস পরীক্ষা—এই দুইটির সমন্বয়ে ভর্তি নেওয়া হবে।”

আগের ভর্তি পরীক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সেই সময়ে ব্যাপক অনিয়মের অভিযোগ ছিল। নতুন ব্যবস্থায় সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু করে। পরে একই পদ্ধতি বেসরকারি বিদ্যালয়েও সম্প্রসারিত হয়।

করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়, যা পরবর্তী বছরগুলোতেও অব্যাহত ছিল।

তবে প্রায় ছয় বছর পর সরকার আবারও বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে, যা **২০২৭ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!