AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলভারাজের দুর্দান্ত গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪২ এএম, ১২ জুলাই, ২০২৬

আলভারাজের দুর্দান্ত গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

ম্যাচজুড়ে খুব একটা আলো ছড়াতে পারেননি। একাদশে তাকে রাখা নিয়েও ছিল নানা আলোচনা। তবে অতিরিক্ত সময়ের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুর্দান্ত এক গোলে সব সমালোচনার জবাব দিলেন হুলিয়ান আলভারেজ। তার অসাধারণ দূরপাল্লার শটে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে আর্জেন্টিনা।

বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়েছিল ১-১ সমতায়। ফলে সেমিফাইনালের শেষ টিকিটের ভাগ্য নির্ধারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল আর্জেন্টিনা। নবম মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোল করে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। প্রথমার্ধে সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সুইজারল্যান্ড। একাধিক আক্রমণ রুখে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে ৬৭তম মিনিটে ড্যান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইসরা।

এরপর ৭২তম মিনিটে বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। ভিএআর পর্যালোচনার পর ফাউলের অভিনয়ের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এম্বোলো। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় তাদের।

সংখ্যাগত সুবিধা পেয়েও নির্ধারিত সময়ে গোল আদায় করতে পারেনি আর্জেন্টিনা। মেসি, ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্টিনেজের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়।

অবশেষে অতিরিক্ত সময়ের ১১৪তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। বক্সের বাইরে প্রায় ২৫ গজ দূর থেকে দারুণ এক শটে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলকে পরাস্ত করেন হুলিয়ান আলভারেজ। দুর্দান্ত এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এখন সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে শেষ কয়েক মিনিটের এই লিড ধরে রাখাই লিওনেল স্কালোনির দলের মূল লক্ষ্য।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!