মাত্র ১,৩০০ টাকা। এই সামান্য পুঁজিই ছিল গোপালগঞ্জের মুকসুদপুরের দক্ষিণ জলিরপাড় গ্রামের গৃহিণী আঁখি সরকারের স্বপ্নযাত্রার শুরু।
ভোরের আলো ফোটার আগেই চুলার আগুন জ্বলে ওঠে। কড়াইয়ে একের পর এক সোনালি সিঙ্গারা ভাজতে ভাজতে তিনি শুধু খাবারই তৈরি করেন না, গড়ে তোলেন পরিবারের ভবিষ্যৎও। অল্প পুঁজি, অসীম সাহস আর নিরলস পরিশ্রমে তিনি করেছেন সফলতার মূলধন।
শুরুর দিনগুলোতে ছিল সংশয়, ছিল নিরুৎসাহের কথাও। কিন্তু সততা, মানসম্মত খাবার ও অধ্যবসায়ের কাছে সব বাধাই হার মেনেছে। আজ তাঁর তৈরি সিঙ্গারা প্রতিদিন হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়, আর সেই সঙ্গে ছড়িয়ে পড়ে আত্মবিশ্বাস ও সংগ্রামের অনুপ্রেরণা।
আঁখি সরকার প্রমাণ করেছেন, বড় সাফল্যের জন্য বড় মূলধনের প্রয়োজন হয় না। প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং নিজের ওপর অটুট বিশ্বাস। দক্ষিণ জলিরপাড়ের এই সাধারণ গৃহিণী আজ একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা, অসংখ্য নারীর জন্য এক অনুপ্রেরণার নাম।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

