গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১ নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৩ জন বৃত্তি লাভ করেছে।
এর মধ্যে ট্যালেন্টপুলে ১২ জন এবং সাধারণ গ্রেডে ১১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানম জানান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন।
এ সাফল্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়-সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

