AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩৪ পিএম, ২৬ জুলাই, ২০২৬

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির দাবি, তেহরানের নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ার পর জাহাজটি একটি নৌমাইনে আঘাত করলে এ বিস্ফোরণ ঘটে।

তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর নির্ধারিত রুট অনুসরণ না করে চলাচল করার সময় ট্যাংকারটি নৌমাইনে ধাক্কা খায় এবং এরপর বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, এর আগে ইরান একাধিকবার সতর্ক করেছিল যে, জাহাজগুলো যদি দেশটির নির্ধারিত নৌপথ থেকে বিচ্যুত হয়, তাহলে সম্ভাব্য পরিণতির দায় তাদেরই বহন করতে হবে।

তবে নৌমাইনে আঘাতের দাবি বা বিস্ফোরণের কারণ সম্পর্কে স্বাধীনভাবে কোনো পক্ষের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যখন কিছু জাহাজ আটক বা হামলা করেছিল, তখন এক বিবৃতিতে জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক যেকোনও জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ইরানি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত রুট দিয়ে চলাচলে বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছিল।


একুশে সংবাদ/ওজি

Link copied!