AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে ওষুধ ভেবে কীটনাশক পান করে বৃদ্ধের মৃত্যু



জামালপুরে ওষুধ ভেবে কীটনাশক পান করে বৃদ্ধের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ওষুধ ভেবে কীটনাশক পান করার পর শাহ আলী (৭০) বয়সি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলী কুশলনগর উত্তরপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , শাহ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং চোখেও কম দেখতেন। নিয়মিত সেবনের জন্য তাঁর ঘরে বিভিন্ন ধরনের ঔষধ রাখা ছিল। ঘর থাকা ভুলবশত কীটনাশকের বোতলটিকেই নিজের নিয়মিত খাওয়ার ওষুধ ভেবে পান করেন।

ওই সময় বাড়িতে কোন লোকজন না থাকায় কিছুক্ষণ পর তাঁর স্ত্রী বাড়িতে এসে দেখে শাহ আলী মাটিতে পড়ে আছেন এবং তাঁর মুখ দিয়ে ফেনা উঠছে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা উজ্জ্বল মিয়া বলেন, আমার চাচার পরিবারের কারো সাথে তাঁর কোনো ধরনের সমস্যা ছিল না। বৃদ্ধ বয়সের কারণে দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হয়ে পড়ায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, শাহ আলী নামের এক বৃদ্ধকে তার পরিবারের লোকজন আমাদের এখানে নিয়ে আসে। আমরা পরিক্ষা করে দেখি উনি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!