AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ



মধ্যনগরে রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

স্বাধীনতার সাহসী সৈনিক, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নম্বর উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর ২ মাস ২ দিন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কার্তিকপুর বড়ইবাড়ী সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

এর আগে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় এবং মধ্যনগর থানার পুলিশের সাত সদস্যের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

গার্ড অব অনার শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, “বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ ছিলেন স্বাধীনতার একজন সাহসী সৈনিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাষ্ট্র তাঁর এই অবদানের প্রতি সম্মান জানিয়ে আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দিয়েছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

পিতার মৃত্যুতে শোকাহত তাঁর একমাত্র ছেলে বলেন, “আমার বাবা ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। তিনি সারাজীবন দেশের জন্য কাজ করে গেছেন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন।”

স্থানীয়রা বলেন, “আব্দুল মজিদ মিয়া ছিলেন এলাকার গর্ব। তিনি সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে থাকতেন। একজন সৎ ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে তিনি সবার কাছে সম্মানিত ছিলেন। তাঁর মৃত্যুতে মধ্যনগর একজন অভিভাবককে হারাল।”

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!