AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, মৌলভীবাজার
০৮:৫৪ পিএম, ২৬ জুলাই, ২০২৬

মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য

মৌলভীবাজারের জুসা মার্শাল আর্ট এর শিক্ষার্থী আয়াত রহমান ও আইরাহ রহমান মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ এ সাফল্য অর্জন করেছে।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী (২৪-২৬ জুলাই) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কারাতে কাতা ও কিক বক্সিং বিভাগে অংশ নিয়ে তারা পদক অর্জন করে।

রবিবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান প্রমুখ।

প্রতিযোগিতায় আয়াত রহমান কারাতে কাতা বিভাগে রৌপ্য পদক এবং কিক বক্সিং বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। অন্যদিকে আইরাহ রহমান কারাতে কাতা বিভাগে স্বর্ণ পদক এবং কিক বক্সিং বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেন।

পদকপ্রাপ্ত আয়াত রহমান ও আইরাহ রহমান শ্রীমঙ্গল উপজেলার ইস্পাহানি কোম্পানির জেরিন চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. ওবায়দুর রহমান ও বিটি আর আই এর সিনিয়র সাইন্টিফিক অফিসার কানিজ ফাতেমা তুজ জোহরার পুত্র ও কন্যা।

আয়োজক সুত্রে জানা যায়,এবারের প্রতিযোগিতায় জুসা মার্শাল আর্ট মৌলভীবাজার থেকে ১৭টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেয়। এর মধ্যে প্রতিষ্ঠানটি দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক অর্জন করে।

এদিকে জুসা মার্শাল আর্টের শিক্ষার্থীদের এমন সাফল্যে উচ্ছ্বসিত মৌলভীবাজার জুসা মার্শাল আর্ট প্রতিষ্ঠানহ তাঁদের অভিভাবক ও প্রশিক্ষকেরা।  

সন্তানের সাফল্যের প্রতিক্রিয়ায় আয়াত ও আইরাহর বাবা মো. ওবায়দুর রহমান বলেন, সন্তানদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। ছোটবেলা থেকেই তারা মার্শাল আর্টের প্রতি আগ্রহী ছিল। নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও প্রশিক্ষকদের সহযোগিতার কারণেই তারা এই সাফল্য পেয়েছে।

আমরা চাই, তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য আরও ভালো কিছু অর্জন করুক। পদকপ্রাপ্ত আয়াত ও আইরাহর মা কানিজ ফাতেমা তুজ জোহরা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়। এ ধরনের অর্জন তাদের এগিয়ে যেতে উৎসাহিত করবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!