AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে বিলে অভিযান,জব্দকৃত চায়না জব্দ পুড়িয়ে ধ্বংস



কোটচাঁদপুরে বিলে অভিযান,জব্দকৃত চায়না জব্দ পুড়িয়ে ধ্বংস

দেশীয় মাছের প্রজনন রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মুরুটিয়া ও জলহর বিলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ জুলাই) পজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১৮টি অবৈধ চায়না দোঁয়াড়ি জব্দ করা হয়। পরে সেগুলো উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, চায়না দোঁয়াড়ি একটি নিষিদ্ধ মাছ ধরার উপকরণ। প্রতিবছরের মতো এবারও বর্ষা মৌসুমে খাল-বিলে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু অসাধু ব্যক্তি এ ধরনের দোঁয়াড়ি ব্যবহার করে মাছ শিকার করছেন। এতে মা মাছের পাশাপাশি সাপ, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী নিধন হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি দেশীয় মাছের প্রজননও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুরুটিয়া ও জলহর বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮টি অবৈধ চায়না দোঁয়াড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬৩ হাজার টাকা। পরে উপজেলা চত্বরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম বলেন, বর্ষা মৌসুম শুরু হলেই খাল, বিল ও নদীতে চায়না দোঁয়াড়ির ব্যবহার বেড়ে যায়, যা আইনত নিষিদ্ধ। এরপরও কিছু অসাধু মাছ শিকারি এ ধরনের দোঁয়াড়ি ব্যবহার করে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন করছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি দেশীয় মাছের প্রজননও হুমকির মুখে পড়ছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!