নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের আওতায় শেরপুর সদর উপজেলার প্রাক প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের জন্য ২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন
ইসলামিক ফাউন্ডেশন, শেরপুরের উপ- পরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম ৷
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক। এসময় তিনি শিক্ষক-শিক্ষিকাদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী খলিলুর রহমান, আলহাজ্ব মনিরুজ্জামান এবং আমিরুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি-এর সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলামসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষক-শিক্ষিকাদের নৈতিকতা, ধর্মীয় শিক্ষা ও সামাজিক মূল্যবোধ বিষয়ক বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুণাবলি, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা জহুরুল ইসলাম।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

