গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান জনি মিয়া বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের হাতে ধানের শীষ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেন।
শুক্রবার (১৯ জুন) রাতে স্থানীয় বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানে এ রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু,
মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রাজনৈতিক অঙ্গনে জনি মিয়ার এ সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনি মিয়ার এ যোগদান মুকসুদপুরের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
তবে রাজনৈতিক পরিচয় বা দলীয় অবস্থান যাই হোক না কেন, জনগণের স্বার্থ সংরক্ষণ, উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডই সকল রাজনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত বলে সচেতন মহল মনে করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

