জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পুরস্কার বিতরণ অনুষ্ঠান, প্রদর্শনী, বৃক্ষরোপণ ও আলোচনা সভা কমলনগর উপজেলার পূর্ব চর ফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) প্রাথমিক শিক্ষা বিভাগ, কমলনগর, লক্ষ্মীপুর এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার রাহাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম দিদার উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহিম শামীম হাওলাদার, কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওদুদ হাওলাদার।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিকতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

