AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুঞ্জবন গ্রামের কাঁচা রাস্তা পাকাকর দাবি



কুঞ্জবন গ্রামের কাঁচা রাস্তা পাকাকর দাবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ গ্রামবাসী অংশ নিয়ে দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কুঞ্জবন গ্রামে উল্লেখযোগ্য কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধিরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয়নি। ফলে যুগের পর যুগ অবহেলিত অবস্থায় রয়েছে গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা।

গ্রামবাসী জানান, চলতি বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। কুঞ্জবন গ্রামে দুটি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি পাক পাঞ্জাতন মোকাম রয়েছে।

প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। বিশেষ করে বর্ষাকালে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এমনকি প্রসূতি ও গর্ভবতী নারীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে অনেক সময় পলো (বাঁশের তৈরি বহনযোগ্য খাট) ব্যবহার করতে হয়। কাদামাটির কারণে সিএনজি অটোরিকশা বা টমটম চলাচল করতে পারে না।

মানববন্ধনে গ্রামবাসী সর্দার হারুন মিয়ার বাড়ির সামনে থেকে ইনুছ মিয়ার বাড়ি পর্যন্ত, শ্যামল মাস্টারের বাড়ি থেকে কদ্দুছ মিয়ার বাড়ি পর্যন্ত, মেরাজ মিয়ার বাড়ি থেকে কালাম মিয়ার বাড়ি পর্যন্ত এবং আওয়াল মিয়ার বাড়ি থেকে রহমত আলীর বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাগুলো দ্রুত পাকাকরণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মো. শাহীন মিয়া, মো. সুলেমান, মো. ইয়াকুব মিয়া, মো. জাহাঙ্গীর, মো. জুবায়েল, মো. কদ্দুছ আলী ও মোছা. হাসিনা বেগম।
বক্তারা বলেন, “আমাদের গ্রামের এই কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। বর্ষাকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই আমরা শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি, যাতে দ্রুত রাস্তাগুলো পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়।”

মানববন্ধন শেষে গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!