চুরির মালামাল কিনে ফেঁসে গেছেন মিনহাজ হোসেন (৪২) নামের এক কীটনাশক ব্যবসায়ি। সে কোটচাঁদপুর কন্যানগর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা রাতে সেই চুরির মালামাল তাঁর কাছ থেকে উদ্ধার করেছেন কোটচাঁদপুর থানার পুলিশ। বুধবার সকালে চোরসহ দুই জনকে আদালতে পাঠানো হয়েছে। চোরাই মালামাল কিনে চোরের সঙ্গে জেল হাজতে এখন দোকান মালিক।
জানা যায়,গেল ৭ মাস হল কোটচাঁদপুর উপজেলার গেট সংলগ্ন কীটনাশক দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা বিভিন্ন ধরনের কীটনাশক নিয়ে যায়। পরের দিন দোকান মালিক বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেন।
সে অনুযায়ী তদন্তে নামেন কোটচাঁদপুর থানার এসআই মাসুম বেল্লা। চুরির অভিযোগে গ্রেফতার করেন রাজন হোসেনকে। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করেন চুরির সেই মালামাল। গ্রেফতার করেন কীটনাশক ব্যবসায়ি মিনহাজকে। এখন চোরাই মালামাল কিনে চোরের সঙ্গে জেল হাজতে দোকান মালিক।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, মামলার পর থেকে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশেষে মঙ্গলবার চোর,দোকান মালিক ও চোরাই মালামাল উদ্ধার করেছেন। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

