AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে মাদকবিরোধী র‌্যালি, যুবসমাজকে সচেতন হওয়ার আহ্বান



রায়গঞ্জে মাদকবিরোধী র‌্যালি, যুবসমাজকে সচেতন হওয়ার আহ্বান

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদকের বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামের অভিযাত্রী ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক র‌্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এস. এম. মমতাজ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল্লাহ সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।

বক্তব্যে ওসি আহসানুজ্জামান বলেন, মাদক আজ সমাজের জন্য একটি বড় হুমকি। এর ভয়াবহতা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনের প্রতিটি স্তরে নেতিবাচক প্রভাব ফেলছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; প্রয়োজন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।

তিনি আরও বলেন, তরুণদের নেতৃত্বে আয়োজিত এমন সচেতনতামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে মাদকবিরোধী কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন অ্যাডভোকেট এরশাদ আলী, তায়েজ মণ্ডল এবং সুলতান মাহমুদ শুভ।

এ সময় স্থানীয় শিক্ষক, ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে কেবল প্রশাসনিক উদ্যোগ নয়, সামাজিক আন্দোলনও জরুরি। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!