AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত



শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

পূর্বশত্রুতার জেরে মাগুরার শ্রীপুর উপজেলার ১ নম্বর গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া ঘুনিপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আকবর আলী মণ্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত আজাহার আলী মণ্ডলের ছেলে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে আলী আহম্মেদ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাশালিয়া ঘুনিপাড়া গ্রামে আকবর আলী মণ্ডলের সঙ্গে একই গ্রামের প্রভাবশালী প্রতিপক্ষ আব্দুর রশিদ, রাসেদ ও সবুর গংদের দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল।

এরই ধারাবাহিকতায় কয়েক মাস আগে নিহত আকবর মণ্ডলের ছেলে হাসান মণ্ডলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রতিপক্ষ রশিদ, রাসেদ, নিশান, আহম, আলাউদ্দিন, সবুর হাফেজ, মতিন, এরশাদ, রাজিব, জিহাদ ও জিয়াসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়।

মামলা করার পর প্রতিপক্ষ আরও বেপরোয়া হয়ে ওঠে এবং মামলা তুলে নিতে বাদীপক্ষকে অব্যাহতভাবে চাপ দিতে থাকে। একপর্যায়ে রশিদ ও রাসেদ গংদের অত্যাচার ও মারধরের ভয়ে আকবর মণ্ডল কয়েক মাস ধরে এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন। পরে কিছুদিন আগে তিনি গোপনে বাড়িতে এসে অবস্থান করছিলেন।

সোমবার সকাল ৭টার দিকে আকবর মণ্ডল পাটক্ষেতে কাজ করতে বাড়ি থেকে বের হন। পাটক্ষেতে পৌঁছামাত্রই প্রতিপক্ষের ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

হামলার সময় তার আর্তচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!