AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুর মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন


Ekushey Sangbad
মো. হুমায়ুন কবির, গৌরীপুর, ময়মনসিংহ
০৮:৪৪ পিএম, ১৪ এপ্রিল, ২০২৬

গৌরীপুর মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, দেশীয় খাবারের স্টল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক সেলিম আল রাজ। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিজয় একাত্তর হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রধান ফটকে এসে শেষ হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষের সহধর্মিণী নাজমুন নাহার, তনয়া জারিন তাসনীম, পুত্র জাবির তাহমীদ, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি কামাল হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির, আনোয়ার হোসেন শাহিন, শহিদুল ইসলাম মিল্টন ও আজারুল ইসলামসহ অন্যান্যরা।

কলেজ প্রাঙ্গণে রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজকর্ম, বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা বাহারি দেশীয় খাবারের স্টল ও মেলার আয়োজন করেন। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মধ্যাহ্নভোজের পর কলেজ অডিটোরিয়ামের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান, নৃত্য, কবিতা আবৃত্তি, অভিনয় ও কৌতুক পরিবেশনার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান।

দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে উদযাপিত এ অনুষ্ঠানটি কলেজ ক্যাম্পাসে আনন্দের আবহ সৃষ্টি করে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!