AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে ফুটপাত দখলমুক্ত করলো প্রশাসন



বোয়ালখালীতে ফুটপাত দখলমুক্ত করলো প্রশাসন

চট্টগ্রামের বোয়ালখালীতে যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে উপজেলার প্রধান সড়কের অবৈধ ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে দীর্ঘদিন ধরে দখল করে রাখা ফুটপাত ও সড়কের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এবং বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। এছাড়া পুলিশ সদস্যসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অভিযানে সহায়তা প্রদান করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার প্রধান সড়ক ও এর আশপাশের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট, ভাসমান হকার ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এর ফলে সড়ক সংকুচিত হয়ে নিত্যদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয় এবং দখলদারদের ভবিষ্যতে ফুটপাত দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

প্রশাসনের এই তড়িৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকির মাধ্যমে সড়কটি দখলমুক্ত রাখা হলে বোয়ালখালীবাসী দীর্ঘদিনের যানজটের ভোগান্তি থেকে মুক্তি পাবে।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, “যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!