AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে বাংলাদেশ-মালদ্বীপের আলোচনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৪ পিএম, ২৬ জুলাই, ২০২৬

সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে বাংলাদেশ-মালদ্বীপের আলোচনা

মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম অ্যাডামের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

রোববার (২৬ জুলাই) মালেতে অনুষ্ঠিত বৈঠকের বিষয়টি জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠক শেষে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে সরাসরি শিপিং সংযোগ স্থাপনের বিষয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মতবিনিময় করেন।

এ ছাড়া অভিবাসন ও প্রবাসীকল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, সুনীল অর্থনীতি এবং সামগ্রিক যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

বৈঠকে সরকারের ‘বাংলাদেশ প্রথম’ নীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। একই সঙ্গে দুই বন্ধুত্বপূর্ণ দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ ফাহমি হাসান এবং মালেতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে মালে সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!