AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুর পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি


Ekushey Sangbad
শেরপুর প্রতিনিধি
০৫:৩৯ পিএম, ২৫ জুলাই, ২০২৬

শেরপুর পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য শেরপুর গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার আয়োজনে প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই ) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচির ধারাবাহিকতায় শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন পৌর শহরের বিভিন্ন সড়ক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা,  শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ কাকন রেজা ,পৌর নির্বাহী কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচিতে শহরের ঢাকলহাটী,নবীনগর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। বক্তারা পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

শেরপুর পৌর কর্তৃপক্ষ জানান, শহরের ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ শেরপুর গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!