AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেঘনা নদীতে গভীর সমুদ্রের জেলেদের ঝুকিপূর্ণ জীবন



মেঘনা নদীতে গভীর সমুদ্রের জেলেদের ঝুকিপূর্ণ জীবন

লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার মেঘনা নদী এবং বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা সময়মতো আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কসংকেত না পাওয়ায় জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে চরম ঝুঁকিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।

উপকূলীয় কমলনগর ও রামগতির মানুষের জীবন-জীবিকা ও স্থানীয় অর্থনীতি অনেকাংশেই নদী ও সমুদ্রকেন্দ্রিক। এ দুই উপজেলায় প্রায় ৩০০টি গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারের মালিক রয়েছেন। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস যথাসময়ে না পাওয়ায় ট্রলার মালিকদের সম্পদ এবং জেলেদের জীবন সবসময়ই ঝুঁকির মধ্যে থাকে।

বর্তমানে আবহাওয়ার সতর্কসংকেত জারি থাকায় শত শত মাছ ধরার ট্রলার আলেকজান্ডার, আসলপাড়া, বয়ারচর ব্রিজঘাটসহ বিভিন্ন ঘাটে নোঙর করে অলস সময় পার করছে।

ট্রলার মালিক মিজানসহ একাধিক মালিক অভিযোগ করে বলেন, “সব ধরনের আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থাকার পরও আমরা সময়মতো আবহাওয়ার পূর্বাভাস পাই না। এমনকি কেন্দ্রটির নিজস্ব কোনো ফেসবুক পেজও নেই। ফলে বাধ্য হয়ে বিদেশি আবহাওয়া-সংক্রান্ত ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে হয়, যার জন্য অর্থ ব্যয় করতে হয়। কেন্দ্রটি যদি তথ্য সহজলভ্য করত, তাহলে আমরা আর্থিক ক্ষতি কমানোর পাশাপাশি জানমালের নিরাপত্তাও নিশ্চিত করতে পারতাম।”

এ বিষয়ে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক তারেক বলেন, “আমরা কেন্দ্র থেকে সব তথ্য-উপাত্ত সংগ্রহ করে ঢাকায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পাঠাই। এসব তথ্য প্রচারের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ বিষয়ে আমাদের আলাদা কোনো করণীয় নেই।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!