AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওসি ও এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫:২১ পিএম, ১৬ জুন, ২০২৬

ওসি ও এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারী

রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের ধরতে পরিচালিত পুলিশের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় চাপাতির আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পাল্টা অভিযানে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনের এলাকায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আদাবর এলাকায় চাপাতির ভয় দেখিয়ে একটি দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার সূত্র ধরে দুপুরে সন্দেহভাজন ছিনতাইকারীদের অবস্থানস্থলে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানের সময় ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ চাপাতির আঘাতে আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাল্টা পদক্ষেপে এক সন্দেহভাজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!