AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৭:২৩ পিএম, ১৯ মে, ২০২৬

ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের নির্বাচন অনুষ্ঠিত

ফটোগ্রাফার এন্ড ভিডিও গ্রাফার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা। উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটারগন। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার। দিনব্যাপী ভোটগ্রহণকে ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর লক্ষীবাজার ওয়েডিং ক্লাব রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ১৫টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমিতির মোট ভোটার সংখ্যা ১২০ জন। 

এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ কে এম মতিউর রহমান খোকন। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষ্ণ চন্দ্র দাস, রাম প্রসাদ দাস ও গোলাম মোস্তফা। সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ জহিরুল ইসলাম উজ্জ্বল। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ সালাউদ্দিন ও মোঃ ফজলে রাব্বি (রকি)।

কোষাধ্যক্ষ পদে তপন চন্দ্র দে, সহ- কোষাধ্যক্ষ পদে সঞ্জয় বরাল, সাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন হাসান সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক পদে রাজীব বর্মণ এবং সহ-দপ্তর সম্পাদক পদে মোঃ ইমরান হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচার সম্পাদক পদে মোঃ জয় মিয়া, সহ-প্রচার সম্পাদক পদে হরিচরণ দাস (হৃদয়) ও চুন্নু বেপারী প্রার্থী হিসেবে রয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে কাউসার আহমেদ পনির এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও নির্বাহী সদস্য পদে মোঃ আলমগীর, টুটুল দাস, মোঃ রবিন, সজীব সরকার ও মোঃ মারুফ আলী নিশান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে জানান, তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। এই নির্বাচনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে আশা প্রকাশ করেন। এছাড়াও বলেন, আমরা প্রার্থীরা ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার অ্যাসোসিয়েশনের উন্নয়নে কাজ করব। 

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার অ্যাসোসিয়েশনের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। অ্যাসোসিয়েশনের সকল সদস্যদদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য। 

প্রধান নির্বাচন কমিশনার আশিস চক্রবর্তী বিদ্যুৎ বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। “এখানে যারা সদস্য রয়েছেন সবাই একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। আশা করি বাকি সময়টুকুও সুন্দর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচনে যিনিই বিজয়ী হোন না কেন, সবাই সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

একুশে সংবাদ/রাফি/বাবু/যাবিদ

Link copied!