AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলায় নবাগত ডিসির মতবিনিময়


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৮:৫৪ পিএম, ১৮ জুন, ২০২৬

নকলায় নবাগত ডিসির মতবিনিময়

শেরপুরের নকলায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।  বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার ও আব্দুল হক তালুকদার চান মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম সারোয়ার, ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাওলানা ফখরুল আলম, ইউপি চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!