AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোহাম্মদপুরে দুই নারীর লাগেজ ছিনতাই, গ্রেপ্তার আরও একজন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৯ পিএম, ২ জুন, ২০২৬

মোহাম্মদপুরে দুই নারীর লাগেজ ছিনতাই, গ্রেপ্তার আরও একজন

রাজধানীর মোহাম্মদপুরে ঈদের ছুটি শেষে ফেরা দুই নারী ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় আনোয়ার হোসেন নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) ‍মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল নামের একজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র‍্যাব।

পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঈদের ছুটি শেষ করে ঠাকুরগাঁও থেকে দুই বোন ঢাকার মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে নামতেই চাপাতি ধরে তাদের কাছে থাকা মোবাইল, স্বর্ণ, টাকা ও লাগেজ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনার সিসিটিভি ফুটেজ বিভিন্ন যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ কাজ শুরু করে।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন হিসেবে আনোয়ারকে নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাই করা মালামালসহ তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

এর আগে, র‍্যাব-২ এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!