রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (২৪ মে) সন্ধ্যার দিকে তাজমহল রোডের একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

