পল্লবীর বাউনিয়াবাধে জাতীয় গৃহায়ণের দখল হওয়া জমি উদ্ধার অভিযানে ভয়াবহ উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে ঢাকা-১৬ আসনের এমপি আবদুল বাতেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয় কালসী স্টিল ব্রিজ ও সুইচ গেট এলাকায়। এ সময় এই উত্তেজনা দেখা দেয়।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সেখানে বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, মাদক স্পট ও রাজনৈতিক ক্লাব গড়ে তুলে সরকারি জমি প্রায়ই ৫০ বিঘা দখল করে রাখা হয়েছিল।
স্থানীয়দের দাবি, অভিযান চলাকালে এলাকার স্থানীয় ক্ষমতাসীন নেতৃবৃন্দের অনুসারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালায়। এসময় সেখানে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্টে্ট সহ অনেকে গুরুতর আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রাণ বাঁচাতে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের দৌড়ে সরে যেতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে এক ব্যক্তিকে মারধর করার সময়, তাকে উদ্ধার করতে গেলে পুলিশকেও হামলার মুখে পড়তে হয়। এ সময় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

