AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোরবানির পশুর হাট নিয়ে যে সিদ্ধান্ত নিলো দুই সিটি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫৬ এএম, ৮ মে, ২০২৬

কোরবানির পশুর হাট নিয়ে যে সিদ্ধান্ত নিলো দুই সিটি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে পশুর হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, প্রতিযোগিতা এবং শৃঙ্খলা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দুই সিটি করপোরেশন।

জানা গেছে, এবার মোট ২৮টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন। স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় স্থায়ী গাবতলী হাটসহ মোট ১৬টি হাটে পশু কেনাবেচা হবে। এর মধ্যে ১৫টি অস্থায়ী হাট ইজারা দেওয়া হচ্ছে নিয়মিত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, আমরা কাউকে লুকোচুরি করে হাট দিচ্ছি না। টেন্ডার ওপেনভাবে করা হয়, অংশগ্রহণকারীরা নিজের চোখে প্রক্রিয়া দেখে। আপিলের সুযোগ থাকে এবং নিয়ম অনুযায়ীই সব সম্পন্ন করা হয়।”

তিনি আরও জানান, সবাইকে সুযোগ দিতে তিন ধাপে টেন্ডার প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এবার মোট ১২টি অস্থায়ী পশুর হাট বসবে। ইতোমধ্যে হাটের ইজারা ও সীমানা নির্ধারণের কাজ চলছে।

ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, সবকিছুই ওপেন টেন্ডারের মাধ্যমে হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে কোথাও হাট বসতে পারবে না। নির্ধারিত সীমানার বাইরে হাট বসালে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসির ১৫টি অস্থায়ী হাটের মধ্যে ইতোমধ্যে ১০টির ইজারা সম্পন্ন হয়েছে। বাকি ৫টির জন্য সিডিউল বিক্রি হলেও এখনো চূড়ান্তভাবে ড্রপ হয়নি। এগুলো আগামী সোমবারের (১১ মে) মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!