রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ রোডের ২৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচতলা ভবনের ছাদের একটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
জানা গেছে, ভবনটিতে বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের প্রতিষ্ঠান এবং একাধিক ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

