AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৯ এএম, ৭ জুন, ২০২৬

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

রাজধানীর যাত্রীসেবার পরিধি বাড়াতে আজ রোববার (৭ জুন) থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল। নতুন সূচি অনুযায়ী, উভয় প্রান্তে চলাচলের সময় ২০ মিনিট করে বৃদ্ধি করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে।

এর আগে মতিঝিল থেকে শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে এবং উত্তরা থেকে শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যেত।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, রাতের সেবা বাড়ানোর বিষয়ে গত এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে।

প্রাথমিকভাবে বাড়তি সময়ের মধ্যে উভয় দিকেই একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের চাহিদা ও পরিচালন সক্ষমতা বিবেচনায় ভবিষ্যতে মেট্রোরেলের সেবার সময় আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বর্তমানে প্রতিদিন ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে। নতুন সময়সূচি কার্যকর হওয়ায় ট্রিপের সংখ্যাও কিছুটা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ ২০২২ সালের ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হয়। প্রথমে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চলাচল শুরু হলেও পরবর্তীতে ধাপে ধাপে নতুন স্টেশন যুক্ত করে সেবার পরিধি সম্প্রসারণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!