AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেসবুক-মেসেঞ্জার


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৯:৩৭ পিএম, ১২ জুন, ২০২৬

এক ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেসবুক-মেসেঞ্জার

প্রায় এক ঘণ্টার প্রযুক্তিগত বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের সেবা। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপ ব্যবহার, লগইন এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার মুখোমুখি হন।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সেবা পর্যবেক্ষণ প্ল্যাটফর্মে বড় ধরনের বিভ্রাটের তথ্য প্রকাশিত হয়। পরে রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে সেবাগুলো আবার স্বাভাবিক হতে শুরু করে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা পর্যবেক্ষণ ওয়েবসাইট ডাউনডিটেক্টর (Downdetector)-এ জমা হওয়া ব্যবহারকারীদের প্রতিবেদনে দেখা যায়, সবচেয়ে বেশি অভিযোগ ছিল অ্যাপ ব্যবহারে। মোট অভিযোগের ৫৬ শতাংশ অ্যাপ-সংক্রান্ত, ২৬ শতাংশ লগইন সমস্যার এবং ১১ শতাংশ ওয়েবসাইট ব্যবহারে বিঘ্নের সঙ্গে সম্পর্কিত।

ব্যবহারকারীদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, মধ্যপ্রাচ্য এবং ফিলিপিন্সসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এ সেবা বিঘ্নের প্রভাব পড়ে। অনেকেই ফেসবুক অ্যাপ চালু করা, অ্যাকাউন্টে প্রবেশ করা কিংবা স্বাভাবিকভাবে প্ল্যাটফর্ম ব্যবহার করতে সমস্যার কথা জানান।

বিভ্রাটের বিষয়ে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, ব্যবহারকারীরা কোম্পানির বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং বিষয়টি সমাধানে প্রতিষ্ঠানটি কাজ করছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিকবার বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনা ঘটেছে। তবে শুক্রবারের এ সমস্যার প্রকৃত কারণ এবং কতসংখ্যক ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!