আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সকলের অংশ গ্রহণে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান প্রার্থী। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা। সুষ্ঠ নির্বাচনের কথা জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার।
শুক্রবার (১৫ই মে) রাজধানী শ্রী শ্রী জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। শূন্য পদ রয়েছে ৪টি। মোট ভোটার সংখ্যা ২১৯ জন।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল নির্বাচনে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিষ্ণু হরিজন ও বিমল ডোম,যুগ্ন- মহাসচিব পদে গোপাল চন্দ্র বিশ্বাস, শ্রীমান বিষ্ণু দাস ও বেবী রানী, সভাপতি পদে শ্রী লেবু বাসফোর ও কামলাল বাসফোর, সিনিয়র সহ-সভাপতি পদে কৃষ্ণচরণ কুঞ্জমাল, সহ-সভাপতি চন্দ্রনাথ দাস, সাধারণ সম্পাদক পদে শ্রী বাবু, যুগ্ন-সাধারন সম্পাদক সুমন হরিজন হেলা, সাংগঠনিক সম্পাদক পংকজ বাসফোর ও জীবন বাসফোর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিঠু চাঁন ডোম, সাংস্কৃতিক সম্পাদক মিথুন সরকার, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা অনিতা রানী এবং সমাজ উন্নয়ন বিষয়ক সম্পাদক বিনোদ হেলা (বিজয়)।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনা করছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার। আমরা প্রার্থীরা ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই হরিজন ঐক্য পরিষদের উন্নয়নে কাজ করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা, তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে হরিজন ঐক্য পরিষদের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। হরিজন ঐক্য পরিষদের সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
প্রধান নির্বাচন কমিশনার রতন লাল ডোম বলেন, খুবই সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে। আমি প্রত্যাশা করি নির্বাচনে যারাই জয়ী হবে তারা যাতে সকলে মিলে মিশে একসাথে কাজ করে এবং এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
একুশে সংবাদ/ রাফি/বাবু



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

