AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে একই ধাঁচে ২ খুনের ঘটনায় চাঞ্চল্য


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪২ পিএম, ১৬ এপ্রিল, ২০২৬

মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে একই ধাঁচে ২ খুনের ঘটনায় চাঞ্চল্য

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এ্যালেক্স ইমনকে হত্যার ৪ দিনের মাথায় আরেক যুবককে একই কায়দায় হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকার সাদেক খানের ইটখোলা সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আসাদুল হক (২৮), যিনি এলাকায় ‍‍`লম্বু আসাদুল‍‍` নামে পরিচিত ছিলেন। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার কালনা এলাকার জলিল সর্দারের ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বেড়িবাঁধের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খানের ইটখোলা এলাকায় আসাদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। নিহতের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে কারা বা কেন এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে এলাকায় তল্লাশি ও তদন্ত শুরু হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!