রাজধানীতে কেনাকাটার পরিকল্পনা থাকলে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি কোন কোন এলাকায় আজ শনিবার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। এতে সময় ও ভোগান্তি দুটোই কমবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
আজ বন্ধ থাকবে শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণাংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারীবাজার এলাকার দোকানপাট।
যেসব মার্কেট বন্ধ থাকবে
আজ বন্ধ থাকবে ইসলামপুর কাপড়ের দোকানপাট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন এবং আজিমপুর সুপার মার্কেট।
কেনাকাটার উদ্দেশ্যে বের হওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেট বা দোকানের সাপ্তাহিক ছুটির বিষয়টি নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

