ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. রেজাউল ইসলাম (রাজ) সভাপতি এবং সোহেল মাতুব্বর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সোমবার (২২ জুন) ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে মো. সাব্বির আহমেদ রাকিব সিনিয়র সহসভাপতি এবং মো. আরিয়ান ইসলাম হৃদয়, মো. রাজীব হোসেন ও মো. আল মামুন সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।
এ ছাড়া মো. রিশাদ শেখ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. মেহেদী হাসান (সোহাগ) ও মো. লিমন তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— মো. তানভীর হোসেন লিঠু সাংগঠনিক সম্পাদক, মো. মাসুম বিল্লাহ সহসাংগঠনিক সম্পাদক, মো. মুরাদ হোসেন দপ্তর সম্পাদক, মো. সালমান মুন্সী প্রচার সম্পাদক, মো. আকরাম ইসলাম অর্থ সম্পাদক এবং মো. সুমন হোসেন ক্রীড়া সম্পাদক।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

