AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুশ ইন ও আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল, পুলিশের বাধা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৭ পিএম, ১৯ জুন, ২০২৬

পুশ ইন ও আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল,  পুলিশের বাধা

১১ দফা দাবি বাস্তবায়ন ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে শুক্রবার ভারতীয় দূতাবাসমুখী মশাল মিছিল করে বাংলাদেশ আজাদ পার্টি। গুলশান-১ এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়।

সরেজমিনে দেখা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর রাওয়া কনভেনশন হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটির নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান, কর্নেল অলি আহমদ, ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

Image not found

মিছিলটি গুলশান-১ এলাকায় পৌঁছালে ভারতীয় দূতাবাসমুখী সড়কে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। এ সময় মিছিলকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত তাঁদের গুলশান-১ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। পুলিশি বাধার মুখে মিছিলকারীরা সড়কে বসে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন। সেখানে তাঁরা আধিপত্যবাদবিরোধী বক্তব্য দেন।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!