AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাবি শিক্ষার্থী ও ঢামেক চিকিৎসকদের সংঘর্ষ, জরুরি বিভাগে সেবা বন্ধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১৩ পিএম, ৮ এপ্রিল, ২০২৬

ঢাবি শিক্ষার্থী ও ঢামেক চিকিৎসকদের সংঘর্ষ, জরুরি বিভাগে সেবা বন্ধ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর জরুরি বিভাগের চিকিৎসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে জরুরি বিভাগে নতুন রোগী নেওয়া বন্ধ রাখা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত রয়েছে।

ঘটনার পর হাসপাতালের ভেতরে ও বাইরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঢাবি শিক্ষার্থীরা হাসপাতালের গেটের বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ, পাঁচজন শিক্ষার্থীকে একটি কক্ষে নিয়ে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা মারধর করেন। অন্যদিকে, ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকেও হামলার অভিযোগ উঠেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!