AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:২৯ এএম, ৪ এপ্রিল, ২০২৬

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টো পথে আসা একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন ফিরোজ আহমেদ (৫০), তিনি কদমতলির মুরাদপুর এলাকায় বসবাস করতেন। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি, তার বয়স আনুমানিক ৫৫ বছর।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টো পথে বেপরোয়া গতিতে চলা একটি ট্রাক হঠাৎ সামনে থাকা একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা দ্রুত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

আহতদের হাসপাতালে নেওয়া পথচারী মো. খাইরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলের কাছে চা পান করছিলেন। এ সময় একটি ট্রাককে উল্টো পথে দ্রুতগতিতে যেতে দেখেন। কিছুক্ষণ পরই সেটি একটি রিকশার ওপর উঠে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ট্রাকের নিচ থেকে দুজনকে উদ্ধার করা হয় এবং চালককে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক চালক দাবি করেন, দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর সেটিকে ধরতে তিনি উল্টো পথে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!