AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উত্তরায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৩


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৫ এএম, ১৬ জানুয়ারি, ২০২৬

উত্তরায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৩

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আগুনে আহত ও অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ১৩ জনকে।

শুক্রবার (১৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত সাততলা একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

তিনি আরও জানান, উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।

এই অগ্নিকাণ্ডে তিনজন প্রাণ হারিয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি আহত ও ধোঁয়ায় অসুস্থ ১৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!