শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে আগামীকাল থেকে ‘মার্চ ফর ইনসাফ’ নামে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনকালে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
তিনি জানান, আগামী দুই দিন দেশের বিভিন্ন বাংলাদেশপন্থী রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে হাদি হত্যার বিচারসহ চার দফা দাবির বিষয়ে আলোচনা করা হবে।
এ সময় সংগঠনের পক্ষ থেকে ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার ঘটনায় চার্জশিট দাখিলের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন ইনকিলাব মঞ্চের নেতারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

